বিচিত্রিতা

নিখোঁজ

১৯১২ স্টকহোম অলিম্পিকের ম্যারাথনের মাঝপথে হারিয়ে গিয়েছিলেন কানাকুরি শিজো। কাউকে না জানিয়েই দেশে ফিরে গিয়েছিলেন এই জাপানি। ৫০ বছর পর সুইডিশ কর্তৃপক্ষের আমন্ত্রণে শেষ করেন বাকি দৌড়টুকু।