বিচিত্রিতা

নিষিদ্ধ

গলফের কারণে যুবকেরা তিরন্দাজি ভুলে যাচ্ছে-এই অজুহাতে স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস ১৪৫৭ সালে গলফ নিষিদ্ধ করেছিলেন। ভাগ্যিস নিষিদ্ধ করেছিলেন! সেই নিষেধাজ্ঞার দলিল ছিল বলেই গলফ খেলাটি নিয়ে প্রথম লিখিত কিছু পাওয়া যায়। ১৫০২ সালে চতুর্থ জেমস নিষেধাজ্ঞা উঠিয়ে নেন।