নেগ্রে আসছেন আজ

আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে আজ ঢাকায় আসছেন। এটি আসলে গত বছর ফেব্রুয়ারিতে তাঁর প্রথম ঢাকা সফরেরই ধারাবাহিকতা। সে সময় বাংলাদেশকে একটি টার্ফ ও ফ্লাডলাইট উপহার দেওয়ার আশ্বাস দিয়েছিলেন নেগ্রে। এই সফরে সে ব্যাপারে আলোচনা হবে। এ ছাড়া আগামীকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে স্কুল হকির উদ্বোধন করার কথা রয়েছে বিশ্ব হকির শীর্ষ এই কর্মকর্তার।