ফটো ফিচার

পোকারে ব্যস্ত নেইমার, ফ্যাশনে সেরেনা

তারকারা এখন কী করেন কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ। তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার-ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার, এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার।
টেনিস থেকে অবসর নিয়েছেন হঠাৎ করেই। হাতে অবসর। গাড়িতে করে নিজের শহরটাকে আরেকবার ঘুরে দেখতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক টেনিস তারকা অ্যাশলেই বার্টি
পোকার নিয়ে ব্যস্ত নেইমার
সের্হিও আগুয়েরো এখন মেতে আছেন এনবিএ নিয়ে
মাদ্রিদ তাঁর ঘরের কোর্টই। চোট কাটিয়ে ওঠা রাফায়েল নাদাল আবার নিজের আঙিনায় খেলার অপেক্ষায়
সেরেনা সব সময়ই ফ্যাশনসচেতন। অবসর সময়টা তিনি ফ্যাশনের ব্যস্ততা নিয়েই কাটিয়ে দিতে পারেন!
কাউবয়ের সাজে পিএসজির স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও রামোস