এক দিনে তিন সেঞ্চুরি দেখল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট। কাল সুপার লিগে ফতুল্লা আউটারে ১২৩ রান করেছেন তৌহিদ হৃদয়। তাঁর দল শাইনপুকুর (২৫৪/৬) ১৪৫ রানে হারিয়েছে উদয়াচলকে (১০৯)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে আসিফ ইকবালের (১২২*) অপরাজিত সেঞ্চুরিতে কাকরাইল বয়েজের ২৫৬ রান ৬ উইকেট হাতে নিয়েই পেরিয়ে গেছে ওরিয়েন্ট। বিকেএসপিতে কালিন্দীকে (২৫৬) ৮ উইকেটে হারিয়েছে সূর্যতরুণ। ১১৭ রানে অপরাজিত ছিলেন দলটির ওপেনার আসলাম হোসেন। এর আগে সূর্যতরুণের আশরাফুল নিয়েছেন ৫ উইকেট। বিকেএসপিতে অন্য ম্যাচে অগ্রণী ব্যাংক (২০৬) ১১১ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে (৯৫)।