আরিফের সেঞ্চুরিতে (১১২) প্রথম বিভাগ ক্রিকেটে কাল ধানমন্ডি ক্রিকেট মাঠে বাংলাদেশ বয়েজকে (৯৩) ১৫৪ রানে হারিয়েছে সিটি ক্লাব (২৪৭/৭)। সিটি ক্লাব মাঠে ইন্দিরা রোড ক্রীড়াচক্রের বিপক্ষে (১৮৮) ৪ উইকেটে জিতেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব (১৮৯/৬)। জয়ী দলের তারিক করেন অপরাজিত ৯৬ রান।