সাফ ফুটবলের ব্যর্থতার করুণ ছবিটাই ফুটে বেরোল ফিফা র্যাঙ্কিংয়ে। কাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ নেমে বাংলাদেশ দাঁড়িয়েছে ১৫৭ নম্বরে! দক্ষিণ এশিয়ায় সবার ওপরে নেপাল। ১০ ধাপ পিছিয়ে তারা ১৫৩-তে। ভারত রয়েছে আগের ১৬২তম স্থানেই। ৭ ধাপ পিছিয়ে মালদ্বীপ ১৭৩, এক ধাপ পিছিয়ে আফগানিস্তান ১৭৭, ৫ ধাপ পিছিয়ে পাকিস্তান ১৭৯, ৪ ধাপ পিছিয়ে শ্রীলঙ্কা ১৮০ নম্বরে। তাদের মতোই ৪ ধাপ পিছিয়ে ভুটান ২০২তম স্থানে।এক নম্বরে যথারীতি স্পেন। এ নিয়ে টানা চার বছর ধরে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বছর শেষ করছে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা। গত চার বছরে এক মাসের জন্যই শুধু স্পেনকে টপকে শীর্ষে উঠেছিল হল্যান্ড। যারা এখন দুইয়ে। তিনে জার্মানি, চারে উরুগুয়ে, পাঁচে ইংল্যান্ড, ছয়ে ব্রাজিল। আর্জেন্টিনা রয়েছে দশে। ওয়েবসাইট।