রেকর্ড কর্নার

বিশ্বসেরা ক্লাব

অন্য কোনো দল যেখানে একবারের বেশি পারেনি, সেখানে তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল বার্সেলোনা। রোববারের ফাইনালে সান্তোসকে হারাতে পারলে আরেকটি রেকর্ড করবে স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। প্রথম দল হিসেবে জিতবে দুটি ক্লাব বিশ্বকাপ। ২০০০ সালে প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিলের করিন্থিয়ানস। এর পর চার বছরের বিরতি। ২০০৫ সালে আবারও শুরু হয় প্রতিযোগিতাটি। ২০০৫ ও ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয় ব্রাজিলেরই সাও পাওলো ও ইন্টারন্যাসিওনাল। ইউরোপীয়রা প্রথম জেতে ২০০৭ সালে। সেবার চ্যাম্পিয়ন ইতালির এসি মিলান। সেই থেকে ইউরোপেরই রাজত্ব। এরপর ম্যানইউ, বার্সেলোনা ও ইন্টার মিলানের মাথায় বিশ্বসেরার মুকুট।