অন্যকলাম

বিশ্বসেরা পিকে!

এ মুহূর্তে বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার কে? বেশ কটি নামই আসতে পারে, কিন্তু জেরার্ড পিকে অবশ্যই নন! এই মৌসুমে যা পারফরম্যান্স, তাতে তালিকায় পিকের নামই ওঠার কথা নয়৷ তবে আপনি বার্সেলোনার সভাপতি হলে ভিন্ন কথা৷ নিজের দলের একজনকেই বলতে হবে সেরা! পিকের সঙ্গে চুক্তি পাঁচ বছর বাড়ানোর পর বার্সা সভাপতি জোসেপ বার্তোমেউ পিকেকে বলেছেন, ‘বিশ্বের সেরা সেন্টারব্যাক৷’ ঘরের সন্তানকে স্রেফ উৎসাহ দেওয়ার জন্য এ কথা বললে তবু মেনে নেওয়া যায়৷ কিন্তু সত্যি সত্যি ভাবলে বার্সা সমর্থকেরাও হয়তো মুখ টিপে হাসবেন! ওয়েবসাইট৷