ফটো ফিচার

বেড়ানোর ধুম লেগেছে মেসি-নেইমার-মদরিচদের

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার-
স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে সুইজারল্যান্ডে বেড়াতে গেছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না
ইউরোপের ফুটবলে এখন ছুটি। বন্ধুদের নিয়ে খুব মজা করেই বেড়াচ্ছেন আনহেল দি মারিয়া
স্ত্রীকে নিয়ে ছুটিটা আনন্দেই কাটছে অবামেয়াংয়ের
ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের ২০ বছর হতে আরও দুদিন বাকি। কিন্তু সেটা উদ্‌যাপন করতে যেন তর সইছে না রোনালদিনিওর!
বায়ার্ন মিউনিখে তাঁর জার্সি নম্বরটা কত হবে, সেটা জানিয়ে দিলেন সাদিও মানে
বেড়ানো যেন শেষই হচ্ছে না মোহাম্মদ সালাহর। হোটেলের জানালা দিয়ে চলছে সমুদ্র-দর্শন
প্রেমিক জোনাথন ওয়েন্স প্রথমবারের মতো আমেরিকান রুলস ফুটবলের আয়োজন করেছেন। এ নিয়ে গর্বের শেষ নেই জিমন্যাস্ট সিমোনে বাইলসের
আগামীকাল ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নামার আগে মাঠের স্মৃতিচারণ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খাজার
স্ত্রী সোফিয়া বালবিকে নিয়ে বেড়ানোর সময়টা দারুণ কাটছে লুইস সুয়ারেজের
মোরা সহযাত্রী একই তরণীর! পুরো পরিবার নিয়ে গ্রীষ্মের ছুটিতে লুকা মদরিচ
ইবিজায় বেশ আনন্দে কাটছে মেসি আর তাঁর পরিবারের ছুটি