বোলিংয়েও সফল স্কুল দল

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সফল বাংলাদেশ সম্মিলিত স্কুল দলের খেলোয়াড়েরা। কেরালায় দুই দিনের ম্যাচের প্রথম দিন নির্ধারিত ৯০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩২৬ রান করেছিল তারা। কাল খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে করেছে ২২ রান। তার আগে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে প্রথম ইনিংসে অলআউট করে দিয়েছে মাত্র ১৬০ রানে। বাংলাদেশ স্কুল দলের মুনিম ৩টি, বাবু ও তৌহিদ ২টি করে এবং তানজিদ ও মোসাব্বেক ১টি করে উইকেট পেয়েছে।