ব্রাজিলের বর্ষসেরা নেইমার

ব্রাজিলের বর্ষসেরা ফুটবলার হয়েছেন নেইমার। হয়েছেন বর্ষসেরা স্ট্রাইকারও। সোমবার সাও পাওলোয় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রাজিলের বর্ষসেরা ফুটবলার ও স্ট্রাইকার হিসেবে ঘোষণা করা হয় নেইমার দ্য সিলভার নাম। ১৯ বছর বয়সী এই স্ট্রাইকারের হাতে এবারই প্রথম একসঙ্গে উঠল জাতীয় দুটি পুরস্কার। এএফপি।