ভেনাসের বিদায়

তারকা পতন দিয়েই শুরু হলো এবারের উইম্বলডন। পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস বিদায় নিলেন প্রথম দিনেই। কাল বিশ্বের ৭৯তম খেলোয়াড় রাশিয়ার এলেনা ভেসনিনার কাছে ৬-১, ৬-৩ গেমে হেরেছেন। ১৯৯৭ সালে উইম্বলডনে অভিষেকের পর প্রথম রাউন্ড থেকে এবারই প্রথম বিদায় নিলেন ভেনাস। ভেনাস হারলেও সহজ জয় দিয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দুই বিভাগের দুই শীর্ষ বাছাই মারিয়া শারাপোভা ও নোভাক জোকোভিচ। ফেদেরার, লি নাও উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। ইয়েলেনা জাঙ্কোভিচকে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা উৎরেছেন কিম ক্লাইস্টার্স। এএফপি।