মহানগর মহিলা ভলিবল

পল্টন ভলিবল স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে ঢাকা মহানগর উন্মুক্ত মহিলা ভলিবল। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আনসার, পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ভিকারুননিসা নূন স্কুল ও ওয়ারী ক্লাব। পৃষ্ঠপোষকতা করছে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।