মহিলা ক্লাব ক্রিকেট

সাথিরা জাকিরের অলরাউন্ড পারফরম্যান্সে মহিলা ক্লাব ক্রিকেটে আজাদ স্পোর্টিংয়ের বিপক্ষে ২৩০ রানের বিশাল জয় এনে দিয়েছে মোহামেডানকে। কাল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের ৪ উইকেটে করা ২৫৫ রানের জবাবে মাত্র ২৫ রানে অলআউট আজাদ। ব্যাটিংয়ে ৬২ রান করার পর বল হাতে ৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা সাথিরা।সিটি ক্লাব মাঠে বিকেএসপিকে (৮৬) ৮ উইকেটে হারিয়েছে খেলাঘর (৮৭/২)। ৪০ রান করে ম্যাচসেরা খেলাঘরের সানজিদা।