মালিঙ্গার ব্যাটে জয় মুম্বাইয়ের

বল নয়, প্রয়োজনে ব্যাট হাতেও দলকে জেতাতে পারেন লাসিথ মালিঙ্গা! কাল চেন্নাইয়ে সেটাই প্রমাণিত হলো। ব্যাটসম্যান মালিঙ্গা প্রদর্শনীতেই চ্যাম্পিয়নস লিগ টি-২০তে শুভ সূচনা করল তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানস। ওয়েবসাইট।লক্ষ্য ছিল ১৫৯। ১০৬ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে মুম্বাই। জয়ের জন্য চাই ২৮ বলে আরও ৫৩ রান। এই অবস্থায় মালিঙ্গা খেললেন ৩ ছক্কা ৩ চারে ১৮ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস। শেষ দুই ওভারে দরকার ছিল ২৫, শেষ ওভারে ১১। ২০ বলে ১৯*—জয়ে অবদান রেখেছেন অধিনায়ক হরভজন সিংও। চেন্নাইকে ১৫৮ রানের পুঁজি এনে দেয় মাইক হাসির ৮১ রানের ইনিংস। দিনের আগের ম্যাচে নিউ সাউথ ওয়েলসকে (১৩৫/৮) ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার কেপ কোবরাস (১৩৬/৩)।