সমুদ্র সৈকতে ইভান রাকিতিচ
সমুদ্র সৈকতে ইভান রাকিতিচ

ফটো ফিচার

যেভাবে আবার ‘বাচ্চা’ হয়ে গেলেন রাকিতিচ

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
বন্ধু লিয়ান্দ্রো পারেদেসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আনহেল দি মারিয়া
স্পেনের ইবিজায় পরিবারের সঙ্গে ফেদে ভালভার্দে
রিয়াল মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকারে যোগ দিয়েছেন। নতুন ক্লাব লস অ্যাঞ্জেলেসের জার্সিতে নিজের ছবি পোস্ট করলেন গ্যারেথ বেল
পুরোনো বন্ধু সঙ্গে দেখা… জর্জিনিও ভাইনালডমের সঙ্গে স্মৃতিচারণে ব্যস্ত মোহাম্মদ সালাহ
‘আজীবনের জন্য’, ক্যাপশনে লিখেছেন পাউলো দিবালা। হাতে নতুন ট্যাটু করাচ্ছিলেন তিনি
দক্ষিণ আফ্রিকায় সাফারিতে পরিবারকে নিয়ে রাউল গঞ্জালেজ
রিয়্যালিটি শোর শুটিংয়ে ব্যস্ত শোয়েব মালিক, থাইল্যান্ডে
ভালভার্দের মতো ইবিজায় ঘুরতে গেছেন থিবো কোর্তোয়াও
বিবিসি ক্রিকেটের একটি অনুষ্ঠানের শুটিংয়ে প্রযোজক অর্চি কল্যাণার সঙ্গে যশস্বী জয়সোয়াল
আয়ারল্যান্ডে খেলার সঙ্গে ঘোরাঘুরিটাও ভালোই হয়েছে হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালদের
‘বাচ্চাদের মতো বালিতে আঁকা আঁকি করলাম। কেমন হলো?’, জানতে চেয়েছেন ইভান রাকিতিচ। ক্রোয়েশিয়ার পতাকার সঙ্গে সেভিয়ার লোগো—রাকিতিচের আঁকায় তাঁর নিজের দুই পরিচয়ই!