তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
নিজ দেশ জ্যামাইকায় এমন গানের আসর... ক্রিস গেইলের আর কী লাগে! ২০ বছর আগে এই দিনে পঞ্চম বারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। কাকার বয়স তখন ২০ বছর। এ ট্রফিটা এভাবে ধরে দেখতে পারবেন, কাকা নাকি কখনোই ভাবতে পারেননি এমন!
বিজ্ঞাপন
সন্তানদের সঙ্গে লন্ডনে মোহাম্মদ হাফিজ
বিজ্ঞাপন
'আধুনিক ফুটবল নিঃসন্দেহে খেলাকে আরও বৈচিত্রময় করে তোলে, কিন্তু ঐতিহ্যবাহী পুরোনো বলের যে আলাদা একটা ব্যাপার আছে, সেটি অস্বীকার করবে কে!' এ ছবিটা পোস্ট করে লিখেছেন পেলে। তাঁর কথার সঙ্গে দ্বিমত পোষণই বা করবেন কে!বাবা-ছেলের সময় কাটানো। তবে ক্রিকেট মাঠে নয়, ছেলেকে নিয়ে গলফ কোর্সে গিয়েছিলেন শেন ওয়াটসন'অনেক পুরোনো ছোট ভাই' নেইমারের সঙ্গে কুতিনিওব্রাজিলের ইউনিভার্সেল পার্কে পরিবারের সঙ্গে মার্সেলোছুটির মুডেই আছেন লিওনেল মেসিযেন ওয়েস্টার্ন সিনেমার শুটিং! রোনালদ আরাউহোকে দেখে তো অমনই মনে হচ্ছে! গল টেস্টে ব্যাটিং করতে গিয়ে হেলমেটে এসে লেগেছে আসিতা ফার্নান্ডোর বাউন্সার। অস্ট্রেলিয়ার জন্য নিজের শরীর এগিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক, উসমান খাজা মজার সুরেই মনে করিয়ে দিয়েছেন সেটি। সঙ্গে ফার্নান্ডোকে দিয়েছেন সতর্কবার্তাও! বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলারকে বাউন্সার দিয়ে আঘাত করলে তো সেটির প্রতিক্রিয়া আসতেই পারে!