লালমনিরহাটে চ্যাম্পিয়ন ক্রিকেট একাডেমি

লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট ক্রিকেট একাডেমি।আজ মঙ্গলবার সকালে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। গত রোববার লিগের শেষ ম্যাচে ইনডিপেনডেন্ট ক্লাবকে ৯১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট ক্রিকেট একাডেমি। প্রতিযোগিতায় লালমনিরহাটের ১০টি দল অংশ নেয়।