প্লাতিনি সম্পর্কেমিস্টার প্লাতিনি, আপনি ব্রাজিলকে বিশ্বকাপ থেকে (১৯৮৬) বের করে দেওয়ার দুঃসাহস দেখিয়েছিলেন। তার পরও একজন অসাধারণ খেলোয়াড় হিসেবে আমি আপনাকে পছন্দ করি।বেকেনবাওয়ারকেমিস্টার বেকেনবাওয়ার, আপনার একাগ্রতা ও শৃঙ্খলার জন্য আপনাকে আমি পছন্দ করি। আমার এবং পেলের পর আপনিই আমার দেখা সেরা খেলোয়াড়।টিসেরার প্রতি রিকার্ডো টিসেরাকে (ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি) বলেছি, ২০১১ সালের ১ জানুয়ারিতে আমি যদি ব্রাজিলের প্রেসিডেন্ট না-ও থাকি, সাধারণ একজন মানুষ হিসেবে আমি যা পারি, সমর্থন দিয়ে যাব।আফ্রিকার জনগণকে আফ্রিকান ভাইদের সফল আয়োজন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আর ব্রাজিলিয়ানরা চ্যালেঞ্জ পছন্দ করে।