রেকর্ড কর্নার

শিকার

হাডিন
হাডিন

২০০৮ সালে অ্যাডাম গিলক্রিস্টের ফেলে যাওয়া কিপিং গ্লাভসটায় হাত গলিয়েছেন ব্র্যাড হাডিন। টেস্ট অভিষেকের পাঁচ বছরের মাথায় সেই হাডিন নিজের ৫০তম টেস্টের ৯৫তম ইনিংসে ২০০ ডিসমিসালের মাইলফলক ছুঁয়েছেন। মনে করিয়ে দিয়েছেন পূর্বসূরির নাম। কাল মিচেল জনসনের বলে জোনাথন ট্রটের ক্যাচ নিয়েই ম্যাচ ও ইনিংস দুই মিলিয়েই দ্বিতীয় দ্রুততম হিসেবে মাইলফলকটি ছুঁয়েছেন হাডিন। ২০০ শিকারের জন্য গিলক্রিস্টকে উইকেটের পেছনে দাঁড়াতে হয়েছিল ৪৭ টেস্ট ও ৯২ ইনিংস। দুই অস্ট্রেলিয়ানের পরেই মার্ক বাউচার ও কামরান আকমলের নাম। ৫২ টেস্ট ও ৯৮ ইনিংসেই ২০০ ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের এই দুই উইকেটকিপার।