সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জয়। কনফেডারেশনস কাপও সর্বোচ্চ চারবার জিতল ব্রাজিল। রোববার স্পেনকে হারিয়ে ব্রাজিলিয়ানরা ছুঁয়েছে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শিরোপা জয়ের রেকর্ডও। বিশ্বকাপ, কনফেডারেশনস কাপ ও কোপা আমেরিকা মিলিয়ে ব্রাজিল জিতল ১৭টি ট্রফি। আটবারের কোপাজয়ীরা ছুঁয়েছে প্রতিবেশী আর্জেন্টিনা ও উরুগুয়েকে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা একবার কনফেডারেশনস কাপ ও ১৪ বার কোপা জিতেছে। উরুগুয়ের ট্রফি ক্যাবিনেটে আছে ১৫টি কোপা ও দুটি বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার বাইরে সবচেয়ে বেশি শিরোপা জেতা দল মেক্সিকো। একবার কনফেডারেশনস কাপ ও নয়বার কনক্যাকাফ কাপ জিতেছে দলটি। সাতবার আফ্রিকাসেরা হয়ে তিনে মিসর। তিনটি করে বিশ্বকাপ ও ইউরো জিতে ইউরোপিয়ানদের মধ্যে সবার ওপরে জার্মানি।