শুভ্রজিতের আরেকটি সেঞ্চুরি

বিকেএসপিতে প্রথম তিন দিনের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শুভ্রজিৎ দাস। সেঞ্চুরি করলেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠানরত দ্বিতীয় ম্যাচেও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে সিএবি অনূর্ধ্ব-১৫ দলের প্রথম ইনিংসের স্কোর ১ উইকেটে ২২০। উদ্বোধনী ব্যাটসম্যান শুভ্রজিৎ এখনো ১২০ রানে অপরাজিত, সঙ্গী কাজী জুনায়েদের রান ৬৬। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেছেন ১৬৭ রান।এর আগে কাল সকালে আগের দিনের ৮ উইকেটে ১৭৪ রানের সঙ্গে আরও ৪১ যোগ করে স্বাগতিকেরা। আগের দিন ৪৪ রানে অপরাজিত রিয়াজুল ইসলাম শেষ ব্যাটসম্যান হিসেবে ৭১ রান করে আউট হন। ৬৮ রানে ৩ উইকেট নিয়ে সিএবির সেরা বোলার অংশুমান চক্রবর্তী।