শেফিল্ড শিল্ড ভিক্টোরিয়ার

অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের শিরোপা থেকে গেল ভিক্টোরিয়ার কাছেই। পাঁচ দিনের ম্যাচের শেষ দিন কাল কুইন্সল্যান্ডকে ৪৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে ভিক্টোরিয়ার তোলা ৩০৫ রানের জবাবে ২৫৭ রানে অলআউট হয়েছিল কুইন্সল্যান্ড।প্রথম ইনিংসে পাওয়া ৪৮ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৫৯১ রান যোগ করে ইনিংস ঘোষণা করে ক্যামেরন হোয়াইটের দল। জয়ের জন্য ৬৪০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৮২ রানে অলআউট হয়ে যায় কুইন্সল্যান্ড। ওয়েবসাইট।