টেস্ট ক্রিকেটে অসাধারণ একটি বছর কাটিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রঙ্গনা হেরাথ। কাল কলম্বোয় বার্ষিক এই পুরস্কারের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। গত এক বছরে ৭ ম্যাচে ৪৬ উইকেট নিয়েছেন ২০১২ সালে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া এই বোলার। ওয়েবসাইট।