ফটো ফিচার

সপরিবার সমুদ্রে সালাহ, টেন্ডুলকার ব্যস্ত যোগাসনে

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। বাবা দিবস উপলক্ষে অনেকেই বাবা বা ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছেন। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার-
ভেনিসের সৈকতে স্ত্রীকে নিয়ে রামোস
আজ বিশ্ব যোগব্যায়াম দিবস। ছবিটি পোস্ট করে শচীন টেন্ডুলকার প্রশ্ন করেছেন—এটিকে কি আসন বলা যায়?
যোগব্যায়াম দিবসে যোগাসনে গৌতম গম্ভীর
উসাইন বোল্টকেও বাইক চালাতে হয়!
স্ত্রীকে নিয়ে নৌভ্রমণ শেষে সৌম্য সরকার
স্নায়ুরোগ নিয়ে বিশ্বকে সচেতন করার চেষ্টায় আন্দ্রেস ইনিয়েস্তা আর তাঁর স্ত্রী
উইম্বলডন শুরু হতে বেশি দিন বাকি নেই। চলছে টেনিসের নতুন সেনসেশন আলকারাজের অনুশীলন
প্রিন্স উইলিয়ামকে জন্মদিনের শুভেচ্ছা ডেভিড বেকহামের। আজ তাঁর ৪০তম জন্মদিন
ধন্যবাদ। নেইমার এটুকুই লিখেছেন। এই কয়দিন যাঁদের সঙ্গে ঘুরেছেন, পার্টি করেছেন; এ ধন্যবাদ হয়তো তাদের উদ্দেশেই
সালাহ-পরিবারের সমুদ্রবিলাস। ছবিটির কোনো ক্যাপশন দেননি লিভারপুলের মিসরীয় তারকা। আসলে এমন ছবির ক্যাপশন লাগেও না।