বেঙ্গালুরুতে অনুষ্ঠানরত ১২তম সার্ক গলফ চ্যাম্পিয়নশিপের পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। কাল কর্ণাটক গলফ কোর্সের সেমিফাইনালে বাংলাদেশ হারিয়েছে আফগানিস্তানের পুরুষ দলকে। বাংলাদেশ দলে খেলছেন মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ আকবর। অন্য সেমিফাইনালে ভারত হারিয়েছে ভুটানকে। আজ ফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত।