দিল্লিতেই গত বছর জিতেছেন ক্যারিয়ারের দ্বিতীয় পেশাদার শিরোপা হিরো ইন্ডিয়ান ওপেন। দিল্লি গলফ কোর্সে কাল থেকে শুরু হওয়া এসআইএল-এসবিআই ওপেনে শুরুটা ভালোই হয়েছে সিদ্দিকুর রহমানের। প্রথম রাউন্ড শেষে আছেন চতুর্থ স্থানে। প্রথম দিন পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন সিদ্দিকুর। সারা দিনে সাতটি বার্ডি ও দুটি বগি করেছেন। বাংলাদেশের অন্য দুই গলফার—জামাল হোসেন ৩৯তম ও সাখাওয়াত হোসেন ৮২তম স্থানে আছেন। পারের চেয়ে ১১ শট কম খেলে ভারতীয় গলফার রশিদ খান আছেন সবার ওপরে।