সময়টা মোটেও ভালো যাচ্ছে না সিদ্দিকুর রহমানের। ইন্দোনেশিয়া ওপেনের শুরুটা বাজে হয়েছিল। প্রথম রাউন্ড শেষে ছিলেন ৫৪তম। দ্বিতীয় রাউন্ডে আরও নিচে নেমে গেছেন, গত দুই দিন মিলিয়ে পারের চেয়ে ৬ শট বেশি খেলে ১০৯তম স্থানে আছেন তিনি। বিরূপ আবহাওয়ার কারণে গতকালের সব খেলা শেষ হয়নি। আজ শেষ হবে বাকি খেলা। সিদ্দিকুরের যা পারফরম্যান্স, তাতে কাট মিসের শঙ্কা থেকেই যাচ্ছে।