এশিয়ান ট্যুরের প্রথম টুর্নামেন্টে ৩৯তম হয়েছেন গলফার সিদ্দিকুর রহমান। ইয়াঙ্গুনের রয়্যাল মিনগালারদন গলফ কোর্সে কাল চতুর্থ রাউন্ডে পারের সমান শট খেলেছেন তিনি। তবে চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলেছেন সিদ্দিকুর। পারের চেয়ে ১৮ শট কম খেলে চ্যাম্পিয়ন থাইল্যান্ডের গলফার চাবালিত প্লাফল।