সুপার ওভারে হার কলকাতার

দুই ম্যাচ পর কাল আবার দলে ফেরা সাকিব আল হাসানের সামনে সুযোগ ছিল দলে নায়ক হওয়ার। কিন্তু পারলেন না। বোলিংয়ে ২৩
রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ১৮ বলে অপরাজিত ২৯—সাকিব চেষ্টা করেছেনও। কিন্তু সতীর্থদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হেরেই
গেছে
কলকাতা। হারটা অবশ্য সুপার ওভার নাটকে। রাজস্থানের ৫ উইকেটে ১৫২ রানের জবাবে সাকিব-যাদবদের কল্যাণে কলকাতাও করতে
পারে ৮ উইকেটে ১৫২ রান। নাটক হয়েছে সুপার ওভারেও। দুই উইকেট হারিয়ে সাকিব-মানিশ পান্ডেরা নিতে পারেন ১১ রান।
রাজস্থানও ওই ১১ রানই করতে পারে। কিন্তু উইকেট না হারানোয় জিতে যায় রাজস্থান। তথ্যসূত্র: ক্রিকইনফো।