১৩তম স্কয়ার গলফে চ্যাম্পিয়ন হয়েছেন আরসানুল রহমান। কুর্মিটোলা গলফ কোর্সে পরশু শেষ হওয়া তিন দিনব্যাপী টুর্নামেন্টের সিনিয়র ও লেডিস বিভাগে শিরোপা জিতেছেন এস লিয়াকত আলী ও কিম হি সুন। শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল মোল্লা ফজলে আকবর, এনডিসি, পিএসসি। উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। বিজ্ঞপ্তি।