ইউরোপের ফুটবলে হানা দিয়েছে তুষারপাত। গত সপ্তাহে যেমন বাতিল হয়ে গেছে ম্যানইউয়ের ম্যাচ। এটা অবশ্য ব্যতিক্রম কিছু নয়। ব্যতিক্রম হলো ১৯৭৯ সালে স্কটিশ কাপে ইনভারনেস থিস্টল বনাম ফলকির্কের ম্যাচটি। এক-দুবার নয়, তুষারপাতের কারণে ম্যাচটি স্থগিত করতেহয়েছিল ২৯ বার!