স্বাধীনতা দিবস টেনিস

রানার গ্রুপ স্বাধীনতা দিবস টেনিসের পুরুষ এককের প্রিকোয়ার্টার ফাইনালে উঠে এসেছেন অমল রায়, দীপু লাল, হানিফ মুন্না, বিপ্লব রাম, জামি, রুস্তম আলী, আখতার হোসেন, চান্নু লাল ও মুনির হোসেন। মহিলা এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন শারমিন আলম, আফরানা ইসলাম, সুমা খানম।