বিচিত্রিতা

হলিউডি টেনিস

প্রখ্যাত হলিউড অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী জিঞ্জার রজার্সের প্রিয় অবসর বিনোদন ছিল টেনিস খেলা। শখ করে ১৯৫০ ইউএস ওপেনের মিশ্র দ্বৈতে খেলতে নেমে হেরে যান প্রথম রাউন্ডেই। রজার্সের সঙ্গী ছিলেন অভিনেত্রী ব্রুক শিল্ডসের বাবা।