রেকর্ড কর্নার

৫-৬-৭!

প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছেন ৮১, পরের তিনজন মিলে ১৮৮! কাল কোচিতে ভারতীয় ইনিংসের চিত্র। ফিফটি পেয়েছেন পরের ওই তিনজনই—সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। এই প্রথম ওয়ানডেতে একই ম্যাচে পঞ্চাশ ছুঁলেন ভারতের ৫, ৬ ও ৭ নম্বর ব্যাটসম্যান। সব দেশ মিলিয়েই ওয়ানডেতে পাঁচ-ছয়-সাতের ফিফটির ঘটনা আছে আর মাত্র চারটি। প্রথমটি ২০০২ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস, মার্ক বাউচার ও শন পোলক। ২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ইনজামাম-উল-হক, মঈন খান ও আবদুল রাজ্জাক, ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাইক হাসি, অ্যান্ড্রু সাইমন্ডস ও ডেভিড হাসি। আর ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের পিটার ফুলটন, ক্রেইগ ম্যাকমিলান ও ব্রেন্ডন ম্যাককালাম।