রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচের সঙ্গে রজার ফেদেরার
রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচের সঙ্গে রজার ফেদেরার

ফটো ফিচার

বন্ধুদের সঙ্গে ডিনারে ফেদেরার, জন্মদিন উদ্‌যাপনে মেসিরা

‘বন্ধু’দের নিয়ে ডিনারে রজার ফেদেরার, বার্লিন ম্যারাথনে দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছেন জোসে মরিনিও। আর লিওনেল মেসিরা উদ্‌যাপন করছেন অ্যাসোসিয়েশনের সভাপতির জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি নিয়ে ফটো ফিচার—
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার জন্মদিন ছিল। হন্ডুরাসের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে জাতীয় দলের ক্যাম্পে আছেন লিওনেল মেসিরা। তাঁদের সঙ্গেই জন্মদিন উদ্‌যাপন করেছেন তাপিয়া।
এমন ছবি তুলতে ফটোগ্রাফার লাগে? ভারত ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ নিজের এ ছবি তুলেছেন নিজেই, ফোনের ক্যামেরায় টাইমার সেট করে…
ব্রিটিশ র‍্যাপার স্ট্রোমজির নতুন মিউজিক ভিডিওতে বিভিন্ন জগতের কয়েকজন তারকাকে দেখা গেছে, ছিলেন এএস রোমার ম্যানেজার জোসে মরিনিও-ও। ক্যামিও ভূমিকায় দারুণ সময় কেটেছে মরিনিওর, জানিয়েছেন তিনি।
বার্লিন ম্যারাথনে দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছেন কাকা।
‘ন্যাচারাল বিউটি?’ ভক্তদের জন্য প্রশ্ন ছুড়ে দিয়েছেন টেনিস তারকা সাবালেঙ্কা আরিনা…
গতকাল ছিল বিশ্ব গন্ডার দিবস। বেশ কিছুদিন ধরে গন্ডার সংরক্ষণে কাজ করে যাচ্ছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন।
ফ্রেন্ডলি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছে বাংলাদেশ দল। সেখানেই জুমার নামাজ আদায় করেছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ…
সবাইকে শুভসকাল জানিয়েছেন সাফজয়ী ফুটবলার কৃষ্ণা রানী।
২১তম বারের মতো কাউন্টি চ্যাম্পিয়ন হয়েছে সারে। এ ছবিটি পোস্ট করেছেন পেসার টম কারান।
ছবিতে তেমন কিছু নেই, লেভার কাপ খেলতে লন্ডনে থাকা কজন বন্ধুর সঙ্গে ডিনারে যাচ্ছেন রজার ফেদেরার! এ ছবিতে কয়টি গ্র্যান্ড স্লাম, সেটি বলতে পারবেন?