আজ বিশ্বকাপে ছিল দুটি ম্যাচ। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ইংল্যান্ড, লক্ষ্ণৌয়ে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। বিশ্বকাপের মাঠ ও মাঠের বাইরে তৈরি হওয়া নানা ঘটনার কিছু মুহূর্ত নিয়ে এই আয়োজন—
মুম্বাইয়ে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর আগে বিশ্বকাপ ট্রফি মাঠে নিয়ে আসেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল আথারটনউইকেট বাঁচাতে ডাইভ দিতে গিয়ে ব্যাট হাতছাড়া হয়ে গিয়েছিল ক্লাসেনের। সেটি হাতে তুলে দিতে পাশে দাঁড়িয়ে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার
বিজ্ঞাপন
চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা রশিদ খানের৯ চার ৩ ছয় মেরে শতকের দিকেই এগোচ্ছিলেন রিজা হেনড্রিকস। কিন্তু আদিল রশিদের বলে বোল্ড হয়ে হতাশ প্রোটিয়া ব্যাটসম্যান, থেমে যায় ৭৫ বলে ৮৫ রানের ইনিংস