অনুশীলনে উড়ন্ত শাদাব আর অবসরে ব্রিসবেনের রাস্তায় রশিদ খানরা
খেলা ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজে ব্রিসবেনের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন রশিদ খানরা। অনুশীলনে উড়ন্ত এক ক্যাচ নিয়েছেন পাকিস্তানের শাদাব খান। এ আর রহমানের সঙ্গে শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
ব্যালন ডি’অরের ট্রফিটা যেন কত আপন আলেক্সিয়া পুতেয়াসের! সেটাই হওয়ার কথা। প্রথম নারী ফুটবলার হিসেবে টানা দুবার এই ট্রফি জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ ফুটবলারবিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। নিউজিল্যান্ড থেকে দল পাড়ি জমিয়েছে অস্ট্রেলিয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে, সাব্বির ফিরে এসেছেন দেশে। তবে পরিবারের সঙ্গে সময়টা খুব একটা খারাপ কাটছে না তাঁর!পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা হয়নি শোয়েব মালিকের। তাই বলে কি সব শেষ হয়ে গেছে? ছবিটি দিয়ে পাকিস্তানের অলরাউন্ডার লিখেছেন, ‘যখন (ক্রিকেট) ছেড়ে দেওয়া কোনো অপশন নয়!’ক্রিকেট ছেড়েছেন অনেক দিন হয়েছে। এখন অবসর কাটান নানা কিছু করে। অবসরে গলফও খেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। কখনো কখনো গলফ কোর্সে নিয়ে যান স্ত্রী–সন্তানকেওএ আর রহমানের সঙ্গে শচীন টেন্ডুলকার। ভারতের এই সঙ্গীত তারকাকে বিশ্বের সেরাই মনে করেন কিংবদন্তি ক্রিকেটারতিনি নিজেও ব্যালন ডি’অর জিতেছেন। করিম বেনজেমা বর্ষসেরার এই পুরস্কার জয়ের পর তাঁকে এভাবেই অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলের সাবেক তারকাঅস্ট্রেলিয়ায় চলছে পাকিস্তানের নিবিড় অনুশীলন। সেখানেই দুর্দান্ত এক উড়ন্ত ক্যাচ নিলেন শাদাব খানবাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা খুব ভালোভাবেই জিতেছে আফগানিস্তান। এরপর যেন একটু হালকা মেজাজেই আছেন দলটির ক্রিকেটাররা। সতীর্থদের সঙ্গে রশিদ খানের এ ছবিটিই বলে দিচ্ছে তা