ফটো ফিচার

বিশ্বকাপের রেশ শেষে ...

৩২ দল নিয়ে শুরু হওয়া ফিফা বিশ্বকাপে দল কমেছে ধাপে ধাপে। তবু বিশ্বকাপের আমেজ থেকে গিয়েছিল ১৮ ডিসেম্বরের ফাইনাল পর্যন্ত। ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জয়োৎসবও প্রায় শেষ বলা চলে। আবার শুরু হয়ে গেছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। বিশ্বকাপের রেশ শেষে ফুটবলারদের দিনযাপনের কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক—
স্পেন দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর দানি কারভাহালদের ব্যস্ততা ছিল না। সময় দিয়েছেন পরিবারকে। রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার স্ত্রী–সন্তানকে নিয়ে তোলা এ ছবি পোস্ট করেছেন
ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা এখন মাদ্রিদে ফেরার অপেক্ষায়
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের ১২ দিন পর আজ পিএসজির হয়ে অনুশীলন শুরু করেন নেইমার। ক্লাবে ফেরার দিনে এ ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন—‘মর্নিং’
ম্যানচেস্টার সিটির অনুশীলনে ফিরেছেন ফিল ফোডেন। ইংলিশ ফরোয়ার্ড যে পেপ গার্দিওলার কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, সে তো ছবিই বলছে
২৮ বছরের বেশি বয়সী ফুটবলারদের দেওয়া হয় গোল্ডেন ফুট পুরস্কার। এবারের পুরস্কারটি পেয়েছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি
নতুন অতিথির আগমনের অপেক্ষায় রাফিনিয়া–নাতালিয়া যুগল। ছবিটি পাওয়া গেছে রাফিনিয়ার ক্লাব বার্সেলোনার পেজ থেকে
পিএসজির অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিওস