তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
প্রেমে পড়েছেন অ্যালেক্স মরগান। যুক্তরাষ্ট্রের ফুটবলারের প্রেমের নাম—সান মিগুয়েল দে আয়েন্দে। স্প্যানিশ স্থাপত্যের জন্য বিখ্যাত মেক্সিকোর এ শহরে ঘুরতে গিয়েছিলেন তিনিওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তাঁরা। দেশ ছাড়ার আগে দীনেশ কার্তিক ও ঋষভ পন্তের সঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মা
বিজ্ঞাপন
পুলে নামার জন্য তৈরি, এমন সময় ফোন এল—যোগ দিতে হবে ক্যাম্পে, সেটিও আবার ফিটনেস টেস্টের জন্য। এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডির দশা হয়েছে অমনই!
বিজ্ঞাপন
‘মাছ ধরার এই এক মজা। আপনি কখনোই জানবেন না, কী পাওয়া যাবে। আমার প্রথম গালোয়েন। এরপর নিরাপদেই সে সমুদ্রে ফিরে গেছে’, ক্যাপশনে লিখেছেন মরনে মরকেল। এমনিতে দক্ষিণ আফ্রিকার জাতীয় মাছ গালোয়েন, তবে সেটি ঠিক সহজলভ্য নয়
স্কটল্যান্ডে ঘুরতে গেছেন শচীন টেন্ডুলকার। বেশ মজার মুডেই আছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। ক্যাপশনে লিখেছেন, ‘তাহলে আপনারা বলছেন যে স্কটল্যান্ড ইয়ার্ড ঠিক স্কটল্যান্ডে নয়! এরপর বলবেন লক নেস মনস্টারও সত্যি নয়!’ লক নেস মনস্টার অবশ্য স্কটিশ লোকগাথার এক জন্তু
আবার শপিংয়ে গিয়েছিলেন আর্লিং হলান্ড। কী কিনলেন তিনি? টুইটারে ফলোয়ারদের সেটিই জিজ্ঞাসা করেছেন তিনি‘শিগগির আসছে নতুন অ্যালবাম’, মেগান শুট ক্যাপশনে লিখেছেন এমন। ছবিটাও অবশ্য ব্যান্ডের মতোই!ক্রিকেটের অবসরে সার্ফিংয়ে মজেছেন মিচেল মার্শ ‘সব ঠিকঠাক’, জানিয়েছেন সার্জিও রামোস… পিএসজি তারকার এ ছবি দেখে অবশ্য দ্বিমত পোষণ করার সুযোগ নেই খুব একটা! নিজের প্রিয় নীল রঙে বিরাট কোহলি