কির অবসর

১৫ টেস্ট আর ৫ ওয়ানডের আন্তর্জাতিক ক্যারিয়ার দিয়ে তাঁকে চেনানো যাবে না। অবশ্য এর মধ্যেও একটা অর্জন আছে, ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্টে ২২১ রানের ইনিংস খেলে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন রব কি। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে জিতেছিলেন বিশ্বকাপ। এই গৌরব সঙ্গী করেই গত পরশু ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৬ বছর বয়সী ইংলিশ ব্যাটসম্যান। প্রায় ১৮ বছর ধরে খেলছেন কাউন্টি দল কেন্টে, ২৯৯ ম্যাচে ৫৪ সেঞ্চুরিসহ প্রায় ২০ হাজার রানও করেছেন। এএফপি।