সিরিজ বাঁচাতে জয় ছাড়া উপায় নেই। ওভালে চতুর্থ টেস্টে পাকিস্তান ভালোই শুরু করেছিল, ১১০ রানেই তুলে নিয়েছিল ইংল্যান্ডের প্রথম ৫ উইকেট। ইংল্যান্ড এরপর ঘুরে দাঁড়িয়েছে জনি বেয়ারস্টো ও মঈন আলীর ৯৩ রানের ষষ্ঠ উইকেট জুটিতে। ৫৫ রানে ফিরেছেন বেয়ারস্টো। তবে মঈন পেয়েছেন সেঞ্চুরি, আউট হয়েছেন ১০৮ রানে। অলআউট হওয়ার আগে ইংল্যান্ড করেছে ৩২৮। ব্যাট করতে নেমে ৩ রান তুলতেই পাকিস্তান হারিয়ে ফেলেছে ১ উইকেট। ক্রিকইনফো।