ছবিতে তাসকিনের বিয়ে

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেছেন তাসকিন আহমেদ। দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গেই ঘর বাঁধছেন জাতীয় দলের পেসার। গতকাল রাতে বিয়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাসকিন নিজেই।

ঘরোয়াভাবে বিয়ে অনুষ্ঠিত হলেও খুশির সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। বর নিজেই ফেসবুকে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।

বিয়ের সাজে উচ্ছ্বসিত নবদম্পতি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
বাবা-মা ও নববধূ নাঈমা সঙ্গে তাসকিন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
বিয়েতে বিশেষ ভঙ্গিতে ছবি না তুললে কি চলে? ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ছিলেন তাসকিনের বিশেষ দিনে। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
তাসকিন-নাঈমার আরেকটি যুগল ছবি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
সেই বিশেষ মুহূর্ত! তাসকিনকে সঙ্গ দিচ্ছেন জাতীয় দলের সতীর্থরা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
দুজনে দুজনার। বর-কনের কিছুক্ষণের জন্য ‘একা’ হয়ে যাওয়া। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
নতুন পথে যাত্রা শুরু হলো তাসকিনের। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
বিয়ের আনুষ্ঠানিকতার মাঝে তাসকিন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত