তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় উদযাপন বাংলাদেশ দলের
তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় উদযাপন বাংলাদেশ দলের

বাংলাদেশ–অস্ট্রেলিয়া তৃতীয় টি–টোয়েন্টি

ছবিতে বাংলাদেশের সিরিজ জয়ের গল্প

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়! তাও দুই ম্যাচ হাতে রেখে! মিরপুরে আজ শেরেবাংলা স্টেডিয়াম এমন অবিষ্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে রইল। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

আসুন দেখে নেই এই ম্যাচের স্মরণীয় কিছু মূহূর্ত।

অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হলেন সৌম্য সরকার। এই সিরিজে ওপেনিংয়ে শুরুটা ভালো হচ্ছে না বাংলাদেশের
ওপেনার মোহাম্মদ নাঈমও ( ছবিতে নেই) বেশিক্ষণ থাকতে পারেননি। আউট হয়েছেন দ্বিতীয় ওভারেই
তৃতীয় উইকেটে ৩৬ বলে ৪৪ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের বিপদ কাটান দুই ব্যাটসম্যান
৫৩ বলে ৫২ রানের অধিনায়কোচিত এক ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। একাই প্রায় পুরো ইনিংস টেনে শেষ ওভারে আউট হন তিনি
সাকিব ২৬ রান করে আউট হন। ইনিংসের মাঝে যোগ্য সঙ্গ দিয়েছেন সতীর্থদের
অ্যাডাম জাম্পাকে তুলে মারতে গিয়ে আউট হন সাকিব
বাংলাদেশের ইনিংসে শেষ ওভারে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস। টি–টোয়েন্টিতে অভিষেকে প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন তিনি
বাংলাদেশের ইনিংসে শেষ দিকে আফিফ হোসেনের ১৩ বলে ১৯ রানের ইনিংস দারুণ ভূমিকা রাখে লড়াকু সংগ্রহ এনে দিতে
রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়ার পতনের শুরু। দ্বিতীয় ওভারে ম্যাথু ওয়েডকে তুলে নিয়ে নাসুম আহমেদের উল্লাস
বিপজ্জনক বেন ম্যাকডারমটকে ফিরিয়ে উদযাপন সাকিবের। ব্যাটে–বলে দারুণ পারফরম্যান্স করেন সাকিব
ম্যাচের এক মুহূর্তে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটাররা
ম্যাচের উত্তেজনার এক মুহূর্ত। মিচেল মার্শের সঙ্গে কথা কাটাকাটি হয় বাংলাদেশের ক্রিকেটারদের। মাঠের আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়
ফিল্ডিংয়ে একটি ক্যাচ ছাড়েন শরীফুল ইসলাম। পরে বোলিংয়ে এসে ফিরেছেন ময়জেস হেনরিকেসকে। দারুণ বল করেছেন বাংলাদেশের এ পেসার। হেনরিকেসকে ফিরিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপন শরীফুলের
৫১ রান করে গলার কাঁটা হয়ে থাকা মিচেল মার্শকেও তুলে নেন শরীফুল। এমন উল্লাস তাঁকেই মানায়
জয়ের পর সতীর্থ এবং কোচিং স্টাফদের আনন্দের মধ্যমণি মোস্তাফিজুর রহমান। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে ৯ রান দিয়ে বাংলাদেশের জয়ে অসাধারণ ভূমিকা রাখেন এ পেসার
দারুণ বল করায় ম্যাচের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এর পুরষ্কার হাতে মোস্তাফিজ
জয়ের আনন্দে আত্মহারা অধিনায়ক মাহমুদউল্লাহ। জড়িয়ে ধরলেন সাকিবকে
তৃতীয় ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করার আনন্দ উদযাপন বাংলাদেশ দলের
সিরিজ জয়ের উৎসবে রঙিন বাংলাদেশ দল। দেখে মনে হচ্ছে এক সুখী পরিবার
ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। ম্যাচসেরাও বাংলাদেশ অধিনায়ক