নিউজিল্যান্ড সফরের উড়াল দেওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবিটি লিটন দাসের ফেসবুক পেজ থেকে নেওয়া
নিউজিল্যান্ড সফরের উড়াল দেওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবিটি লিটন দাসের ফেসবুক পেজ থেকে নেওয়া

ছবির গল্পে তামিম–মুশফিকদের নিউজিল্যান্ড–যাত্রা

করোনা মহামারির মধ্যে আজ প্রথম সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছেন তামিম ইকবাল-সৌম্য সরকাররা।

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে তিন সংস্করণ মিলিয়ে কখনো জিততে পারেনি বাংলাদেশ। এবারের সফরে কি জয় পাবেন মাহমুদউল্লাহ-তামিমরা?

সময়ই তা বলে দেবে। ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডেতে মাঠে নেমে সিরিজের লড়াই শুরু করবে বাংলাদেশ দল। কোয়ারেন্টিন ইস্যু থাকায় এত আগে নিউজিল্যান্ড সফরে উড়াল দিয়েছেন তামিমরা।

কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়ে বিমানে উঠেছে জাতীয় দলের ৩৫ জনের বহর। ক্রিকেটাররা বিমানে ওঠার আগে আসুন দেখে নিই তাঁদের কিছু ছবি:

১. মুঠোফোনে কথা বলতে বলতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন জাতীয় দলের তারকা মুশফিকুর রহিম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ি থেকে নামছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার
নিজেই গাড়ি চালিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ
বিমানে চড়ার পর ফেসবুকে এ ছবি পোস্ট করেন জাতীয় দলের তারকা মাহমুদউল্লাহ
অনেক আশা নিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন পেসার মোস্তাফিজুর রহমান
বিমানবন্দরে ধারালো চাহনিতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। জয়ের প্রত্যাশা নিয়ে নিউজিল্যান্ডে যাচ্ছেন তিনি
বিমানবন্দরে জাতীয় দল সতীর্থদের সঙ্গে তারকা ব্যাটসম্যান লিটন দাস। তাঁর সঙ্গে (বাঁ থেকে) আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম ও সৌম্য
বিমানে ওঠার পর জাতীয় দলের পেসার রুবেল হোসেন