জিম্বাবুয়েকেও হারাল আফগানিস্তান

গত এশিয়া কাপে ওয়ানডেতে প্রথম দেখাতেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। এবার দলটির শিকারের তালিকায় যুক্ত হয়েছে আরেকটি টেস্ট খেলুড়ে দেশের নাম—জিম্বাবুয়ে। পরশু বুলাওয়েতে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তৃতীয় ওয়ানডেটা ২ বল ও ২ উইকেট হাতে রেখে জিতেছে আফগানিস্তান (২৬৪/৮)। এর আগে স্বাগতিক জিম্বাবুয়ে করে ৮ উইকেটে ২৬১। চার ম্যাচের সিরিজের প্রথম দুটিতে জিতেছে জিম্বাবুয়ে। আজ বুলাওয়েতেই শেষ ম্যাচ। এএফপি।