আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, বিকেএসপি ও ফতুল্লায় অনুষ্ঠেয় দেশের শীর্ষ পর্যায়ের এই লিগ ঘিরে ব্যস্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেট। আগামী কয়েক মাসে আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় দেশের শীর্ষ ক্রিকেট তারকাদের পাওয়া যাবে লিগের পুরোটা সময় জুড়েই। তাই ভিন্ন তাৎপর্য নিয়েই হাজির হচ্ছে এবারের লিগ। দেখে নিন ঢাকা লিগে আপনার প্রিয় তারকা খেলছেন কোন দলে-

ব্রাদার্স ইউনিয়ন
শাহরিয়ার নাফীস (অধিনায়ক), ইমরুল কায়েস, আসিফ হাসান, ইফতেখার সাজ্জাদ, জাকির হাসান, মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ, আহমেদ সাদিকুর রহমান, সঞ্জিত সাহা, তুষার ইমরান, নুরুল আলম, নাফিস ইকবাল, রুম্মান আহমেদ, শেখ নাজমুল হোসেন।