ট্রেমলেটের অবসর

পিঠের চোটের কাছেই হার মানলেন ক্রিস ট্রেমলেট। ইংলিশ ফাস্ট বোলার কাল অবসর নিলেন সব ধরনের ক্রিকেট থেকেই। ইংল্যান্ডের হয়ে ১২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন এই ৩৩ বছর বয়সী সারের বোলার। ছোট্ট ক্যারিয়ারে তাঁর সবচেয়ে গৌরবময় অর্জন ২০১০-১১ অ্যাশেজ জয়। অস্ট্রেলিয়ার মাটিতে জেতা সেই অ্যাশেজের তিন টেস্টে ১৭ উইকেট নিয়েছিলেন ট্রেমলেট। এএফপি।