জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দল।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দল।

পাওয়ার প্লের শক্তি দেখাতে পারছে না বাংলাদেশ

বাংলাদেশের হয়ে কাজটা করে থাকেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকাররা। শুরুতেই দলকে একটা ভালো শুরু এনে দেওয়ার দায়িত্বটা তাঁদেরই। টি-টোয়েন্টির শুরুর ব্যাটিংয়ে তামিমেরা যদিও বেশ পিছিয়ে  বিশ্বের বাকি টপ অর্ডার ব্যাটসম্যানদের তুলনায়। গত দুই বছরের পরিসংখ্যান বলছে, প্রথম ছয় ওভারের ব্যাটিংয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতীয় ব্যাটসম্যানদেরই দাপট বেশি। বোলিংয়ের গল্পটাও একই। শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিনরা নতুন বলে পিছিয়ে অন্যদের চেয়ে।
দুই বিভাগেই ভালো ভারসাম্য বজায় রেখেছে ভারত ও অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুর ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া যেমন ওভার প্রতি ৮.৬৪ রান তোলে। খুব পিছিয়ে নেই ভারত (৮.৬৩)। প্রথম ছয় ওভারের বোলিংয়ে আবার ভারত (৭.৫১) ও অস্ট্রেলিয়া (৭.৯০) রান খরচে বেশ কিপটে।

২০১৮ সাল থেকে ব্যাটিং পাওয়ার প্লেতে দলগুলোর ব্যাটিং ইকোনমি:ইংল্যান্ড - ৯.১১আয়ারল্যান্ড - ৯.০০নিউজিল্যান্ড - ৮.৬৭অস্ট্রেলিয়া - ৮.৬৪ভারত - ৮.৬৩শ্রীলঙ্কা - ৮.২৬আফগানিস্তান - ৮.০৪বাংলাদেশ - ৭.৯৭দক্ষিণ আফ্রিকা - ৭.৮৮ওয়েস্ট ইন্ডিজ - ৭.৭২পাকিস্তান - ৭.৪০জিম্বাবুয়ে - ৭.৩৪

প্রথম ছয় ওভারের ব্যাটিং-বোলিংয়ে ইংল্যান্ড দলের পরিসংখ্যান চোখে পড়ার মতো। প্রথম ছয় ওভারের ব্যাটিংয়ে ইংল্যান্ড ওভার প্রতি ওভারপ্রতি ৯.১১ রান করে তুলে! টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে আবার ইংল্যান্ডের বোলাররা বেশ খরচে (৮.৯৬)। ইংল্যান্ডের মতো ব্যাটিং-বোলিংয়ের ভিন্ন চিত্র পাকিস্তান দলের। পাকিস্তানি টপ অর্ডারের প্রথম ছয় ওভারের রান রেট মাত্র ৭.৪০। বোলাররা অবশ্য সেটা সামলে নেন। পাকিস্তানি বোলাররা টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে বিশ্বসেরা (৭.০৭)।


বাংলাদেশ গত কয়েক বছর টি-টোয়েন্টি ব্যাটিংয়ে উন্নতি করলেও এখনো সেরা দলগুলোর কাছাকাছি যেতে পারেনি। গত দুই বছরে ৭.৯৭ রান রেটে রান তুলেছে তামিম-লিটনরা। বোলিংয়ে আবার বাংলাদেশ ওতটা খারাপ না। প্রথম ছয় ওভারে ৮.২৯ রান খরচা করেছে বাংলাদেশ।

২০১৮ সাল থেকে ব্যাটিং পাওয়ার প্লেতে দলগুলোর বোলিং ইকোনমি:পাকিস্তান - ৭.০৭আফগানিস্তান - ৭.৩৫ভারত - ৭.৫১অস্ট্রেলিয়া - ৭.৯০শ্রীলঙ্কা - ৭.৯৮বাংলাদেশ - ৮.২৯আয়ারল্যান্ড - ৮.৫৬নিউজিল্যান্ড - ৮.৬২ওয়েস্ট ইন্ডিজ - ৮.৬২জিম্বাবুয়ে - ৮.৮১ইংল্যান্ড - ৮.৯৬দক্ষিণ আফ্রিকা - ৯.১৭